শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপরাধ করলে শেখ হাসিনার কাছে কোনো ছাড় নেই সে যতো বড় ক্ষমতাশীল হোক, বললেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

খেলাফত হোসেন, পিরোজপুর প্রতিনিধি : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, অপরাধ করলে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। আর বাংলাদেশে অপরাধ করলে তার যে রক্ষা নেই সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন।

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে হত্যাকারীদের রক্ষার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৯ সালে জাতীয় সংসদে ইনডেমিনিটি বিল পাশ করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই কালো আইন বাতিল করে বঙ্গবন্ধু’র খুনীদের বিচার করেছেন। ৭১ সালে স্বাধীনতার বিরোধীতাকারী পাকিস্তানি দোসর রাজাকার আলবদরদের বিচার করেছেন। তাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। এছাড়া নারায়নগঞ্জের ৭ খুনের ঘটনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎ হত্যাসহ বিভিন্ন সময়ে বাংলাদেশে আলোচিত হত্যাকান্ড ও অপরাধের বিচার করেছে শেখ হাসিনার সরকার। অপরাধ করলে শেখ হাসিনার কাছে কোনো ছাড় নেই। তাতে সে যত বড় ক্ষমতাশালী, যে দলের বা মতেরই লোক হোক না কেন।

মুজিববর্ষ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যূরাল উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিকে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম শুক্রবার বিকেলে নাজিরপুর উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজিত ‘সুবর্ন জয়ন্তী উদ্যাপন ও পুর্নমিলন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়