শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বললেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

সুজন কৈরী : রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় গণহত্যা থামিয়ে রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার অন্তর্র্বতী আদেশকে স্বাগত জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

শুক্রবার (২৪ জানুয়ারি) কমিশন থেকে পাঠানো সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিয়ানমারে গণহত্যা সংঘটিত হওয়ায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরিমÐলে জাতীয় মানবাধিকার কমিশন প্রচেষ্টা চালায় এবং রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনকে গণহত্যা বলে আখ্যায়িত করে।

নাছিমা বেগম বলেন, শিশু থেকে বৃদ্ধ সববয়সী রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুর, পাশবিক নির্যাতনের শিকার হয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতে নির্দেশ মাইলফলক বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান। এই নির্দেশ রোহিঙ্গা গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আইসিজের নির্দেশ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন এবং রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে নিজ দেশে প্রত্যাবর্তনের বিকল্প নেই বলে মনে করেন।

  • সর্বশেষ