শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনারেল সোলায়মানিকে হত্যায় ভূমিকার কথা জানালেন পম্পেও

রাশিদ রিয়াজ : ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করার সিদ্ধান্তে নিজের ভূমিকা থাকার কথা স্বীকার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় রাতের অন্ধকারে জেনারেল সোলায়মানিকে হত্যার পদক্ষেপকে ‘সাহসি হামলা’ বলে বর্ণনা করেন।

পম্পেও দাবি করেন, কুদস ফোর্সের ‘সন্ত্রাসী’ অভিযানগুলো পরিচালনার অন্যতম নীতি নির্ধারক ছিলেন জেনারেল সোলায়মানি। এর আগে মার্কিন গণমাধ্যম জানিয়েছিল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দীর্ঘদিন ধরে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ জারি করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানিয়ে আসছিলেন।

বিশ্বের বহু দেশ, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দল আমেরিকার ওই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আমেরিকা এমন সময় জেনারেল সোলাইমানি সন্ত্রাসবাদে জড়িত থাকার জন্য অভিযুক্ত করছে যখন ইরাক ও সিরিয়া থেকে আইএস জঙ্গি গোষ্ঠী নির্মূলে তার নেতৃত্বাধীন কুদস ফোর্স কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়