শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ৩দিন ব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও মেলার উদ্বোধন

জিএম মিজান , বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ৩ দিন ব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও মেলার উদ্বোধন করা হয়েছে। পদ্মপাড়া মেলা কমিটির উদ্যোগে ও জেলা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার বিকাল ৫ টায় গাবতলী উপজেলার পদ্মপাড়া হেঞ্চার বিল মাঠে ওই খেলার উদ্বোধন করেন গ্রাাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডঃ খন্দকার আলমগীর হোসেন। সভাপতিত্বে করেন গাবতলী মডেল থানার কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব সাজেদুর রহমান মোহনে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। আরও উপস্থিত ছিলেন বিএমএ'র সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু, বাংলাদেশ গ্রাাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না এবং গাকের সিনিয়র পরিচালক ডঃ মাহবুব আলম। আগামী ২৫ জানুয়ারী ২০২০ তারিখে চূড়ান্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ওই মেলার কার্যক্রম সমাপ্ত হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) এবং সভাপতিত্ব করবেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়