শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম চান্দগাঁও থানার নতূন ওসি হলেন সিটিএসবি পরিদর্শক মো. আতাউর রহমান খোন্দকার

রাজু চৌধুরী-চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) পরিদর্শক মো. আতাউর রহমান খোন্দকারকে।

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চান্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। পদায়ন হওয়া মো. আতাউর রহমান খোন্দকার এর আগে সিএমপির বায়েজিদ বোস্তামি থানা ও কক্সবাজারের টেকনাফ মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে সিএমপির বিভিন্ন থানায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন আতাউর রহমান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের করা এই আদেশের মাধ্যমে ওসি পদে দায়িত্বে থাকা আবুল কালাম আজাদ যোগ দেবেন চট্টগ্রাম রেঞ্জে। চান্দগাঁও থানার ওসি মো. আবুল কালামকে তিন মাস আগে পুলিশ সদর দপ্তরের এক আদেশে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। তবে এক আবেদনের প্রেক্ষিতে কালামের বদলি আদেশ তিন মাসের জন্য স্থগিত রেখে ছিল পুলিশ সদর দপ্তর।  সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়