শিরোনাম
◈ রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান, সমঝোতা না অনিশ্চয়তা? ◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ব্রিটিশ সরকার

শাহানুজ্জামান টিটু: ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বৃহস্পতিবার রাতে বনানীতে তাবিথ আউয়ালের নির্বাচনী অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিটিশ সরকার চায় অবাধ অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটি সম্পন্ন হোক। তিনি বলেন, এ নির্বাচন নিয়ে তিনি ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও নির্বাচন কমিশনের সাথে আলোচনা করছেন।

বৈঠক প্রসঙ্গে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল জানান, হাই কমিশনার এই নির্বাচন নিয়ে তার সরকারের অবস্থান সম্পর্কে আলোচনা করেন। তারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন। ইভিএম প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ইভিএম নিয়ে আমরা ইসিকে যা বলেছি তা হাই কমিশনারকে জানানো হয়েছে। এই পদ্ধতি যেন সহজভাবে মানুষ ব্যবহার করতে পারে সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা সরদার শাখাওয়াত হোসেন বকুল, আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ুম, সেলিম ভূইয়া,জেবা খান, সুলতানা আহম্মেদ। এছাড়া ব্রিটিশ হাইকমিশন অফিসের দুইজন কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়