শিরোনাম
◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন অর্থনৈতিক রূপরেখা তৈরি না করলে বিশ্ব পুড়ে ছাই হবে, প্রিন্স চার্লসের হুঁশিয়ারি

নূর মাজিদ: বিশ্ব অর্থনীতি এবং আর্থিকখাতের ব্যবস্থাপনা বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন প্রতিহত করা এবং বিশ্বের ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিতে এর কোনো বিকল্প নেই। গত বুধবার এসব কথা বলেই বিশ্ব নেতা ও ব্যবসায়ী নেতৃত্বদের হুঁশিয়ার করেন ব্রিটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লস। খবর : সিএনএন

ব্রিটিশ যুবরাজ একজন নিবেদিতপ্রাণ পরিবেশ সুরক্ষা কর্মী বলেই পরিচিত। গত বুধবার তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে আসা ব্যবসায়ী নেতৃত্ব এবং আর্থিক খাতের অভিজাত শ্রেণির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, ‘ইতিহাসে আমরা কেমন ধরনের ব্যক্তি বলে পরিচিতি পাব সেটা নির্ধারণের সময় এখন। আমরা কি এমন ধরনের ব্যক্তিত্ব হতে চাই যারা পৃথিবীকে ধবংসের মুখে দেখেও সময় থাকতে কার্যকর উদ্যোগ না নিয়ে নিশ্চুপ বসেছিলাম? আমাদের নিস্ত্রিয়তায় জলবায়ু সমস্যা আরও প্রকট হচ্ছে, এবং তা সমাধানের সুযোগও কমছে।আমি অন্তত জলবায়ু সম্পর্কে উদাসীন ব্যক্তিদের পাল্লা ভারী করতে চাই না।’

আসন্ন মহাদুর্যোগ প্রতিরোধে; তিনি ব্যবসায়ী নেতাদের ভোগভিত্তিক অবিবেচক অর্থনৈতিক ব্যবস্থার কাঠামো বৈপ্লবিক গতিতে আমূল পরিবর্তনের আহ্বান জানান।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে চার্লস বলেন, এভাবে চলতে দেয়া যেতে পারে না। দেখা যাচ্ছে প্রত্যেক মাসেই বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির নতুন রেকর্ড গড়ছে। এভাবে যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি, তাহলে একসময় আর কিছুই করার থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়