শিরোনাম
◈ পোশাকনির্ভরতা কমাতে রপ্তানির নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা ◈ নেপালে বন্যা: এক শিক্ষকের তাৎক্ষণিক সিদ্ধান্তে যেভাবে বেঁচে গেল ৯০০ শিক্ষার্থী ◈ নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়! ◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমানু কর্মসূচীর বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নেয়ার চেষ্টা করা হলে পরিস্থিতি ভয়াবহ হবে, পশ্চিমা দেশগুলোর প্রতি ইরানের হুঁশিয়ারি

সাইফুর রহমান : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি বুধবার মন্ত্রিসভার এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন। এসময় তিনি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা না করা পর্যন্ত ইরান নিজেদের দেয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করবে না। টাইমস অব ইসরায়েল, ফ্রান্স২৪, ফার্সনিউজ

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফও একই রকম বিবৃতি দিয়েছিলেন যে, তার দেশের পরমাণু কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নেয়ার চেষ্টা করা হলে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান।

উল্লেখ্য, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সম্পাদনা : আবদুল অদুদ

  • সর্বশেষ