শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সপ্তাহব্যাপী ই-নথি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক : বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। সরকারের সেবা প্রদান প্রক্রিয়া দ্রূততর করতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে সরকারি কার্যক্রম ডিজিটালাইজেশনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিদেশস্থ বাংলাদেশের সকল দূতাবাসে ই-নথির কার্যক্রমকে বেগবান করা হবে।

তিনি বলেন, ই-নথি কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে কর্মকর্তাগণ তথ্যপ্রযুক্তির সদ্ব্যবহার করতে পারবেন এবং সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সংযোগ দ্রুততর এবং কার্যকর হবে।

সপ্তাহব্যাপী ২৩ হতে ৩০ জানুয়ারি ২০২০ পর্যন্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব হতে মহাপরিচালক পর্যন্ত সকল কর্মকর্তাগণের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের জন্য একই ধরনের ই-নথি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটুআই (A2I) এই কর্মশালা পরিচালনা করছে।

  • সর্বশেষ