শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজা ও মদ বিক্রির অভিযোগে ১২ বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি : গাঁজা ও মদ বিক্রি এবং মজুদের অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের বাকেরগঞ্জের শাহজাহান মোল্লা সাজুকে ১২ হাজার টাকা জরিমানা ও ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ এই রায় ঘোষণা করেন।

বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১১ সালের ১৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর ডিএডি শফিকুল আলম কলসকাঠিতে সাজুর ঘরে অভিযান চালান।

এসময় শাহজাহান মোল্লার হেফাজতে থাকা ৯ কেজি গাঁজা ও ৩০ বোতল মদ উদ্ধার করে রাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

একই বছর ১৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই কামাল পাশা দন্ডপ্রাপ্ত সাজুকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।

দন্ডপ্রাপ্ত সাজু উপজেলার কলসকাঠি গ্রামের আয়নাল মোল্লা ওরফে আনু মোল্লার ছেলে। সম্পাদনা : আলআমিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়