শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে এবার সোলাইমানির ঘনিষ্ঠ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতের শোক কাটিয়ে উঠার আগেই ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

বুধবার ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে নিজ বাড়ির সামনে দুই বন্দুকধারী আততায়ী তার মাথায় গুলি করে তাকে হত্যা করে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। তবে হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

আবদুল হোসেইন মোজাদ্দামি রেভল্যুশনারি গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার এবং সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তানের দারখোভিন শহরে মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহী বাসিজ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে তার বাড়ির সামনে গুলি করে পালিয়ে যান। মাথায় গুলি লাগার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলেই মারা যান।

মোজাদ্দামি আইআরজিসির বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন। আইআরজিসির মোট ৫টি ফোর্সের মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানের অভ্যন্তরীণ যেকোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়