শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্ল্যাট ক্রয়ে সাড়ে ১০ শতাংশ সুদে ঋণ পাবেন গ্রাহক, ঢাকা ব্যাংকের সঙ্গে রূপায়ন গ্রপের সমঝোতা চুক্তি

মেরাজ মেভিজ : এখন থেকে আবাসন প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের কোনো ফ্ল্যাট কিনলে সহজ শর্তে ঋণ পাবেন গ্রাহকরা। বেসরকারি খাতের ঢাকা ব্যাংক গ্রাহকদের সহজশর্তে এ ঋণ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে রূপায়ন গ্রুপের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রিয়াজ মাহমুদ ও ঢাকা ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক স্বাক্ষর করেন।

চুক্তি শেষে এমরানুল হক জানান, রূপায়ন ঢাকা ব্যাংকের খুব ভালো ঋণগ্রহিতা। এ গ্রুপের সঙ্গে আমাদের লেনদেন অনেক আগের। এখন গ্রাহকদের জন্য যে উদ্যোগ তারা নিয়েছে, সেটিকে সাধুবাদ জানাই। এটা রূপায়নের গ্রাহকদের জন্য একটা বড় সুযোগ। কারণ আমরা সাধারণত হোম লোনে (গৃহঋণ) ১২-১৩ শতাংশ হারে সুদ ধরে থাকি। কিন্তু রূপায়নের গ্রাহকদের কাছ থেকে নেয়া হবে সাড়ে ১০ শতাংশ।

এ বিষয়ে রিয়াজ মাহমুদের ভাষ্য, ব্যাংক ও রূপায়ন গ্রুপের চুক্তি হলেও প্রকৃতপক্ষে লাভবান হবেন ফ্ল্যাট ক্রেতারা। কারণ অনেক ক্রেতা ফ্ল্যাট ক্রয় করতে চাইলেও অর্থ সংকটে থাকেন। এজন্য রূপায়ন গ্রুপ ব্যাংক থেকে সহজ শর্তে ও কম সুদে ঋণের ব্যবস্থা করে দেবে। এক্ষেত্রে ব্যাংকের দুজন কর্মকর্তা আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করবেন।

তিনি জানান, রূপায়ন গ্রুপ উত্তরা সিটি ছাড়াও বসুন্ধরায় ফ্ল্যাট রয়েছে। গ্রাহকরা এখান থেকে রেডি ফ্ল্যাট নিতে পারবেন। আমরা গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতে চাই। এজন্য আর্থিক বিষয়টা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপায়ন গ্রুপের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হেড অব ব্যাংকিংয়ের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আবদুল কাদের মিয়া, ম্যানেজার (লোন) এ কে এম আশরাফুল আখলাক, ঢাকা ক্যাংকের এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন শাফকায়াত হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসলে সাদ মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড বিজনেস এইচ এম মোস্তাফিজুর রহমান, সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়