শিরোনাম
◈ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা ◈ নিজ কেন্দ্রে হেরেছেন জামায়াত আমির ◈ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান ◈ রংপুর–৪ আসনের প্রাথমিক ফলে বিএনপির এমদাদুলকে পেছনে ফেলে এগিয়ে আখতার হোসেন ◈ প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে সালাহউদ্দিন আহমদ ◈ কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বড় জয়ের আভাস ◈ ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা ◈ জামায়াত প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান ◈ বাংলাদেশে ভোটের ফলাফলের ওপর ভারতের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে: রণধীর জয়সওয়াল ◈ বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গান গাইতে গাইতে সন্তানদের খুন করলেন মা

ইয়াসিন আরাফাত : ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনিক্সে। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাচেন হেনরি নামের ২২ বছর বয়সী ওই নারী তার ৩ সন্তানকেই হত্যা করেন। আর এজন্যে তার মধ্যে কোন অনুশোচনা নেই বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ইউএসএ টুডে

জানা গেছে, হত্যা করার পরে সন্তানদের নিথর দেহগুলো নিজের লিভিং রুমে এনে রেখেছিলেন রাচেন৷ আর এমনভাবে রেখেছিলেন যাতে মনে হয় শিশুগুলো ঘুমোচ্ছে৷ পুলিশ জানিয়েছে, খুন করার সময়ে কেউ যাতে কোনভাবে চিৎকার শুনতে না পায়, সেই কারণেই গান গাইছিলেন তিনি৷

২ সন্তানকে হত্যা করার পরে স্বামী এবং বোনের সঙ্গে গল্প করেন রাচেন৷ তারপরে খাওয়ানোর অজুহাতে ঘরের ভেতরে গিয়ে তৃতীয় সন্তানটিকেও খুন করেন ওই মহিলা৷ বাড়ির বাকিরা বাচ্চাদের খোঁজ করা শুরু করলে আসল কাহিনী সবার সামনে আসে৷ তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে৷ কিন্তু এ কাজ তিনি কেন করেছেন তার উত্তর পাওয়া যায়নি। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়