শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিম্মত থাকলে এনআরসি প্রয়োগ করে দেখান, অমিত শাহকে চ্যালেঞ্জ জানালেন জনতা দল ইউনাইটেডের উপপ্রধান প্রশান্ত কিশোর

সাইফুর রহমান : মঙ্গলবার লখনউয়ের এক জনসভায় নাগরিকপঞ্জি বিরোধীদের উদ্দেশ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, যত বাধাই আসুক সারা দেশেই এনআরসি কার্যকর হবেই। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এই চ্যালেঞ্জ জানালেন প্রশান্ত। এনডিটিভি

বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করছেন তিনি। সিএএ এবং এনআরসি নিয়ে এক টুইটবার্তায় অমিত শাহের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের মতামত না নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়া একটি সরকারের শক্তি হতে পারে না। যারা আন্দোলন করছেন তাদের জন্য যদি বিন্দুমাত্র চিন্তা না থাকে তবে সিএএ ও এনআরসি কার্যকর করে দেখান।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও বিরোধীরা একে বৈষম্যমূলক এবং ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করছেন।

যদিও গোটা দেশে হওয়া নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে উপেক্ষা করেই গত ১০ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানায় যে ওই দিন থেকেই দেশে এই আইন লাগু করা হল।

লখনউতে বিতর্কিত নাগরিকত্ব আইনের সমর্থনে মঙ্গলবার এক সভার আয়োজন করা হয়। সেই সভায় যোগ দিয়েই বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের দিকে সিএএ নিয়ে নাগরিক বিতর্ক সভা আয়োজনের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অমিত শাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়