শিরোনাম
◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনালে ফিলিস্তিন, বাদ পড়লো সেশেলস

আক্তারুজ্জামান : গতবার বাংলাদেশ থেকে আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা দেশে নিয়ে গিয়েছিলো ফিলিস্তিন। এবারও সেই শিরোপা ধরে রাখার ঘোষণা দিয়ে মাঠে নেমেছিলো ফিলিস্তিনিরা। সেই লক্ষ্যে দারুণভাবেই এগিয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটির ফুটবলাররা। গ্রুপপর্বে দাপট দেখিয়ে সেমিতে আসার পর সেখানেও একই চেহারা তাদের। আফ্রিকার দেশ সেশেলসকে ১-০ গোলে হারিয়ে আবারও ফাইনালে নাম লিখিয়েছে ফিলিস্তিন।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তির বিচারে ফিলিস্তিন এগিয়েই ছিলো। কিন্তু মাঠের লড়াইয়ে বেশ ভালোই জবাব দিয়ে তবে হেরেছে সেশেলস। প্রথমার্ধে কোনো গোল না খেলেও দ্বিতীয়ার্ধের শেষদিকে আর জাল রক্ষা করতে পারেনি পশ্চিম আফ্রিকার দেশটি। আর তাতেই প্রথমবার বাংলাদেশে খেলতে এসে সেমিফাইনালেই থামলো সেশেলিয়ানসরা।

গ্রুপসেরা হয়ে শেষ চারে উঠে সেখানেও জয়। ফলে টানা তিনটি ম্যাচ জিতলো ফিলিস্তিন। গ্রুপপর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিতে উঠেছিল তারা। অন্যদিকে গোল ব্যবধানে এগিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠা সেশেলস জমাট রক্ষণে ফিলিস্তিনকে অনেকক্ষণ আটকে রাখে। ৮০তম মিনিটে অনেকটা অপ্রত্যাশিতভাবে গোল পেয়ে যায় প্রতিযোগিতার শিরোপাধারীরা। সতীর্থের বাড়ানো বল ধরে ডান দিক থেকে লেথ খারৌবের ক্রস বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। আর তাতেই স্বপ্ন ভেঙে যায় আফ্রিকান সিংহদের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়