শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের গহীন অরণ্যে ভাসমান বিওপি পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

ইসমাঈল হুসাইন ইমু: বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম খুলনা সেক্টরের নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি), সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি), রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধীনস্থ আঠারবেকি ও কাঁচিকাটা ভাসমান বিওপি এবং কৈখালী বিওপি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো: আরশাদুজ্জামান খানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার বিস্তৃত সীমান্ত এলাকার মধ্যে ২৪৩ কিলোমিটার জলসীমা রয়েছে যার মধ্যে ১৮০ কিলোমিটার জলসীমা বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত। এসব দুর্গম বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সীমান্ত রক্ষার নিয়মিত দায়িত্ব পালনসহ সেখানে তাদের অবস্থান ও দৈনন্দিন জীবন যাপনের জন্য প্রয়োজনীয় পানি, খাবার ও রশদ সরবরাহ স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ যা বিজিবি দক্ষতার সাথে সম্পন্ন করছে।

জলসীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং সুন্দরবন ও সেন্টমার্টিনসহ বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের আগ্রাসন রোধে নজরদারী বৃদ্ধি, নিজস্ব জল সীমানায় আধিপত্য বিস্তার ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য বিজিবির সাংগাঠনিক কাঠামোতে ৪টি হাইস্পীড ইঞ্জিন বোট, ২টি ফাস্ট ক্রাফট ও ১টি লজিস্টিক শীপ ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। এতে বিওপিসমূহের অপারেশনাল দক্ষতা ও প্রশাসনিক ব্যবস্থাপনা বর্তমানের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়