শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টম বেন্টনকে আইপিএল খেলতে নিষেধ করলেন মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে টম বেন্টনকে মানা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ইংলিশ এই তরুণকে এই সময় সমারসেটের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন অ্যাশেজজয়ী এই অধিনায়ক।

ডানহাতি ব্যাটসম্যান বেন্টনকে আইপিএলের নিলাম থেকে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। চলমান বিগ ব্যাশে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন ব্রিসবেন হিটের হয়ে খেলা এই ব্যাটসম্যান।

এমন পারফরম্যান্সে স্বভাবতই বেন্টনকে খেলাতে মুখিয়ে থাকবে কলকাতা। তবে ভন জানিয়েছেন, আইপিএলে খেলে খুব একটা উপকৃত হবেন না তিনি। এই সময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলে টেস্ট দলে জায়গা ডাক পাওয়ার সুযোগ বাড়াতে পরামর্শ দিয়েছেন ইংলিশ সাবেক অধিনায়ক।

টেলিগ্রাফ স্পোর্টসে নিজের কলামে ভন লেখেন, ‘যদি আমি দায়িত্বে থাকতাম এবং ফোনের অন্যপ্রান্তে বেন্টন থাকতো, তাহলে তাকে বলতাম সে যেন আইপিএলে অংশ না নেয়। ও যেন প্রথম কয়েক সপ্তাহ সমারসেটের হয়ে খেলে। কারণ ইংল্যান্ডের টেস্ট একাদশে এখনও ৬ নম্বর পজিশন চূড়ান্ত নয়। আমি যতটা দেখেছি বেন্টনকে, সে সুপারস্টার হওয়ার পথে। আমি নিশ্চিত নই এখন আইপিএল খেলে কতটা উপকার হবে সে। ক্যারিয়ারের এই সময় তার বেশি করে ম্যাচ খেলা উচিত। আইপিএল অপেক্ষায় থাকুক। সে ভারতে যাওয়ার অনেক সময় পাবে।’

ছয় নম্বরে উপযুক্ত ব্যাটসম্যান ইংল্যান্ড টেস্ট নেই। অলি পোপ, জনি বেয়ারস্টোকে ছয় নম্বরে পরোখ করে দেখছে ইংল্যান্ড। কিন্তু তেমন সাফল্য পাচ্ছে না দলটি। বেন্টনকে সেই জায়গার উপযুক্ত ব্যাটসম্যান মনে হচ্ছে ভনের কাছে।

যে কারণে কাউন্টি খেলে লাল বলের ক্রিকেটে বেন্টনকে নিজের সামর্থ্য দেখাতে বলছেন ভন। তিনি কলামে লেখেন, ‘আমার মনে হয় সে টেস্টের ৬ নম্বর ব্যাটসম্যান হতে পারে। এই জায়গায় আপনি ভিন্ন একজনকে পেতে যাচ্ছেন। তার সব কিছুই আছে।’ সূত্র : ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ