শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেজোসের মোবাইল হ্যাক করলেন বিন সালমান, অভিযোগ প্রত্যাখ্যান সৌদির

রাশিদ রিয়াজ : ২০০৮ সালে অ্যামাজনের মালিক জেফ বেজোসের সঙ্গে মোবাইলে বার্তা আদান প্রদান হয় সৌদি যুবরাজ সালমানের। অ্যামাজন কর্তাকে সালমানের ব্যক্তিগত মোবাইল থেকে পাঠানো ওই ভিডিও বার্তায় লুকিয়ে ছিল ‘হ্যাকিং টুল’ বা ফোন থেকে তথ্য চুরি করার প্রযুক্তি। যার মাধ্যমে চুরি হয় বেজোসের মোবাইলের বেশ কিছু তথ্য।

ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইজ নামে সংস্থটির এমন ধরনের দাবিতে আন্তর্জাতিক তদন্তের পর সন্দেহ করা হয়েছে, বেজোসের বান্ধবীর সঙ্গে ব্যক্তিগত মেসেজের তথ্যও চুরি হয়েছে। যদিও অ্যামাজনের ব্যবসা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ নথি হ্যাক হয়েছে কিনা তা এখন নিশ্চিত নয়। ডেইলি মেইল/সান/মিরর

সৌদি ‘সিক্রেট সার্ভিসের উপর তাঁর দখল অনেকটাই। ফলে আমাজনের সিইও-র মোবাইল হ্যাকিংয়ে সৌদি গোয়েন্দাদের হাত থাকতে পারে বলে অনেকের সন্দেহ। এর আগে, সাংবাদিক জামাল খাশোগজির হত্যায় হুকুমদাতা হিসেবে নাম জড়িয়েছিল সৌদি যুবরাজের। অব্যশ সৌদির অভ্যন্তরীণ তদন্তে কোথায় সালমানের নাম ছিল না।

গত বছরই স্ত্রী ম্যাকেনজির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় বেজোসের। এরপরই মার্কিন সাংবাদিক লরেন সানচেজের সঙ্গে পরকীয়ায় জড়ান তিনি। পাশাপাশি তার ফোন হ্যাকের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে সৌদি প্রশাসন। বলা হচ্ছে, অভিযোগ ভিত্তিহীন। অভিযোগ পশ্চিমা মিডিয়ায় খোলামেলা প্রকাশ হচ্ছে। মুখ খুলছে না তদন্তকারী সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়