শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার

ভোলা প্রতিনিধি : সোমবার (২০ জানুয়ারি) ভোলা সদর উপজেলায় এ ঘটনা ঘটে। উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা হাটের কাছে শাখা পোস্ট অফিসে ডেলিভারি ম্যান শের আলী শিশুটিকে নতুন পোশাক দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে শিশুটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্ত শেষে রাতেই এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ডেলিভারি ম্যান শের আলী পলাতক রয়েছে।

জানা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী সোমবার সকালে স্কুলে যান। স্কুল থেকে ক্লাশের এক ফাঁকে ওই ছাত্রী চকলেট কিনতে দোকানে যায়। এ সময় ইলিশা বাজারের কাছে স্কুলের পাশে অবস্থিত শাখা পোস্ট অফিসের পোস্টম্যান শের আলী ওই শিশুটিকে নতুন পোশাক দেয়ার কথা বলে পোস্ট অফিসের ভিতরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন করে। বাড়ি গিয়ে শিশুটি তার মাকে বিষয়টি জানায়।

রাতের বেলা শিশুটির বাবা বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে পরদিন মঙ্গলবার স্থানীয় লোকজনকে জানান। পরবর্তীতে মঙ্গলবার বিকালে শিশুটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

ভোলা সদর হাসপাতালের চিকিৎসক তৈয়বুর রহমান জানান, তারা ওই শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন। আদালত থেকে রির্পোট চাইলে তা দাখিল করা হবে।

এদিকে, খবর পেয়ে হাসপাতালে ভর্তি ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে যায় পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভোলা সদর থানায় মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়