শিরোনাম
◈ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধাক্কা ◈ শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্সের প্রতিবেদন ◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন ◈ পাঁচ মাসেই উত্থান থেকে পতন: জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতেই সব শেষ গাজী নজরুলের ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার ◈ যে দুই কারণে আটকে আছে নতুন পে স্কেল ◈ সার সংকটের আশঙ্কায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে বড় ঝুঁকি: জাতিসংঘের সতর্কতা ◈ নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে বদলি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট সহকারি কর্মচারিদের কর্মবিরতি অব্যাহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: কালেক্টরেট সহকারিদের পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য দুরীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট কর্মচারিদের কর্মবিরতি কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মসুচি পালন করা হয়। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো এ কর্মসুচি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্বাক্ষরের সকল কালেক্টরেট সহকারি জমায়েন হন। পরে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপি এ কর্মসুচি পালন করেন কালেক্টরেট সহকারিরা। কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাসুদ রানা এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার, জর্জেসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের নেতারা । সে সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। কর্মবিরতি কর্মসুচি চলাকালে বলা হয় বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার ভুমির কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারিরা দীর্ঘদিন ধরে পদবি ও বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তৃতীয় শ্রেণীর কালেক্টরেট কর্মচারিদের পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের কাজ দ্রুত করা প্রয়োজন।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার ভুমির কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবি জানানো হয় কর্মসুচিতে। অনতিবিলম্বে কালেক্টরেট এ কর্মরত এসব তৃতীয় শ্রেণীর কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড পরিবর্তন করে দ্বিতীয় শ্রেণী করারও দাবি জানানো হয় এ কর্মসুচি থেকে

বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক আবদুল করিম এ বিষয়ে জানান, কালেক্টরেট সহকারিদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবি সময়ের দাবি ও যৌক্তিক দাবি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ কর্মসুচি পালন করছি আমরা। আমরা চাই শান্তিপুর্ণ কর্মসুচি পালনের মাধ্যম্যে তৃতীয় শ্রেণীর কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবি পুরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কালেক্টরেট সহকারিদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়