শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ নষ্ট করে সুন্দর শহরের স্বপ্ন দেখানো লজ্জাহীন মানুষেরা শুনবেন কি ?

আফসানা বেগম : ধুলোডোবা শহরের বিষণ বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে যেটুকু ধুসর আকাশ দেখা যেতো, তাও আপনারা সাদাকালো পোস্টারে ঢেকে দিয়েছেন। কোথাও দড়ি ছিঁড়ে মাটিতে গড়াচ্ছে, কোথাও গিয়ে পড়েছে ড্রেনে। জিতলেও, আর না জিতলেও— এসব পরিষ্কার করতে আপনাদেরকে কামনা করা অবান্তর। প্লাস্টিকে মোড়ানো কুৎসিত জিনিসগুলো তখন ড্রেনে আটকে আপনাদের উন্নয়নের জলাবদ্ধতার কথা জানাবে।

ওদিকে, রাস্তায় চালাচ্ছেন হুঙ্কারের মতো মিথ্যা প্রতিশ্রুতির ভাঙা রেকর্ড। পরিবেশ নষ্ট করে সুন্দর শহরের স্বপ্ন দেখানো লজ্জাহীন মানুষেরা, বিশ্রী অপচয় না-করে আপনাদের ভোট চাওয়ার হাতিয়ার, মশা তাড়িয়ে দেখাতেন, অন্তত শহরের কিছু অংশের? ভোট এমনিতেই তখন আপনার নামে লেখা হয়ে যেতো। তবে মশা মারতে ব্যাটের বিক্রির ঊর্ধ্বগতিও হয়তো আপনাদের বাণিজ্যের সফলতা বোঝায়। আর আমাদের শুধু সুনীল হতে ইচ্ছা করে, নাদের আলী, আমি আর কতো কামড় খাবো?

আমার ব্যাট প্রত্যেকটা গুনগুনানো মশাকে পুড়িয়ে আমাকে ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন বানালে তারপর তুমি আমাকে মশাবিহীন মহল্লা দেবে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়