শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ জানুয়ারির হরতালের সাফল্য ও ব্যর্থতা

ম ইনামুল হক :  ৫ জানুয়ারি ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন ও ৩০ ডিসেম্বর ২০১৮-এর ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে অধিষ্ঠিত আওয়ামী সরকার রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করে চিরকাল ক্ষমতায় থাকার ব্যবস্থা করেছে। গণতন্ত্রের এই ভরাডুবির বিরুদ্ধে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কোনো প্রতিরোধ নেই। বরং তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সুবিধা ও উচ্ছিষ্ট ভোগ করছে। আমরা সর্বজন বিপ্লবী দল থেকে এর অবসানের লক্ষ্যে আমরা আজ হরতাল দিয়েছি। বাংলাদেশে এযাবৎ হরতাল বলতে গাড়ি ভাংচুর, আগুন লাগানো, পুলিশের সঙ্গে মারামারি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং হত্যা, মামলা ইত্যাদির অরাজকতাপূর্ণ পরিবেশ তৈরি করা বুঝাতো। আমরা দায়িত্বশীল রাজনীতি করি।

আমরা এসব নয় বরং জনগণের স্বতস্ফুর্ত সমর্থন কামনা করি। তবে অতীতের প্রতারণাপূর্ণ রাজনীতির ধারক দলগুলো আমাদের রাস্তায় বেরিয়ে অরাজকতা সৃষ্টি করতে উস্কানি দিয়ে গেছে। আমরা তা করিনি। ফলে আমাদের হরতালে আমরা জনজীবন ও অর্থনীতির ক্ষতি করিনি, পুলিশ ও হেলমেট বাহিনীর আক্রমণের শিকার হইনি। আমাদের হরতালের ব্যাপারে সংবাদ প্রেরণ করা সত্ত্বেও সরকারি নির্দেশে পত্রিকাগুলো সংবাদ প্রকাশ করেনি, টেলিভিশন মিডিয়া প্রচার করেনি। আমাদের হরতালের প্রতি ডান, কী বাম বিদ্যমান কোনো রাজনৈতিক দল সমর্থন দেয়নি। তারা নিজেরাও হরতাল ডাকেনি। প্রতীয়মান হয় যে, তারা এ মুহূর্তে আওয়ামী লীগ সরকারকে বিব্রত করতে চায় না। এভাবে তারা আওয়ামী সরকারের সকল অপকর্মকে মৌন সমর্থন দিয়ে চলছেন। বাংলাদেশের রাজনৈতিক বুদ্ধিজীবী ও তাদের অনুসারীরা যে মেরুদ-হীন, কথাসর্বস্ব তা স্পষ্ট হয়েছে। এই সময়ে এই রকম স্পষ্টকরণের প্রয়োজন ছিলো। লেখক : আহবায়ক, সর্বজন বিপ্লবী দল। ফেসবুক থেকে

  • সর্বশেষ