শিরোনাম
◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন! ◈ দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা ◈ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এখনও মানতে পারেন না তামিম ইকবাল ◈ অটোরিকশায় সোলার চার্জিংয়ে চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ আইপিএল, হার্দিক পা‌ন্ডিয়া যোগ দি‌চ্ছেন কেকেআরে! মুম্বইয়ের নেতৃত্বে আবার রোহিত শর্মা?  ◈ সা‌বেক ইং‌লিশ ফুটবলার ডে‌ভিড বেকহ‌্যাম আবারও মেসির পাশে দাঁড়ালেন  ◈ যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ১ শতাংশ ◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট ◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ৩ বছরে ১৬ হাজারবার মিথ্যা বলেছেন ট্রাম্প

ইয়াসিন আরাফাত : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মিথ্যা গুলো বলেছেন তার অধিকাংশ বিভ্রান্তিকর ও মারাত্মক ধরনের অবাস্তব। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম 'দ্য হিল'। পার্সটুডে

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে- ট্রাম্প তিন বছরে প্রকাশ্যে যেসব কথা বলেছেন তার মধ্যে ১৬ হাজার ২৪১টি কথা মিথ্যাচার, অবাস্তবতা ও বিভ্রান্তিতে ভরপুর।

'দ্য হিল' আরও জানিয়েছে, গত তিন বছরের মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প। কেবল ২০১৯ সালে তার মিথ্যার সংখ্যা ছিল আট হাজার ১৫৫টি। এর আগে দুই বছরে মোট মিথ্যা বলেছিলেন আট হাজার ৬৮৮ বার।

মূলত গত তিনটি বছর ছিল ট্রাম্পের জন্য ছিল মিথ্যা, ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বছর। আর এসব মিথ্যা কথার বেশিরভাগই বলেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

 

 

  • সর্বশেষ