শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে পুলিশ ও জনতার মধ্যে সচেতনতামূলক আলোচনা সভা।

আফজাল হোসেন : মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, এই প্রতিপাদ্যকে অবলম্বন করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা প্রেসক্লাব কর্তৃক অনুষ্ঠিত হল সামাজিক সচেতনতামূলক সভা জনতার পুলিশ।

উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার বিকাল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়।এ যেন বদলে যাওয়া পুলিশের এক গল্প। সেবা নিতে পুলিশের দ্বারে আর জনগণ নয়, জনগণের দ্বারেই এবার সেবা দিতে পুলিশ। এ সেবা নিয়ে এখন এলাকা গিয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আক্তার হোসেন ।

সকলের সাথে আন্তরিকভাবে খোলামেলা আলোচনা করছেন। বলেন জঙ্গিবাদের কুফলের কথা, শোনেন মাদক, ইভটিজিংসহ নানা সমস্যার কথা। ওই স্পটে বসেই কিছু সমস্যার সমাধান করে দেন। বাকিগুলোর ক্ষেত্রে আইনি সহায়তার আশ্বাস দেন থানার বড় কর্তা।

উক্ত আলোচনায় আরো অংশগ্রহন করেন রাজাবাড়ী ইউপি মেম্বার আব্দুল কাদির ভূইয়া সংরক্ষিত মহিলা মেম্বার ফৌজিয়া খানম এস আই হাবিব।এরকম এক অসাধারণ ব্যতিক্রমধর্মী সেবার উদ্যোগ গ্রহন করেছেন শ্রীপুর উপজেলা প্রেসক্লাব যার সাথে একাত্মা পোষন করে স্থানীয় পুলিশ প্রশাসন। যার সম্মেলিত নাম দেওয়া হয়েছে "জনতার পুলিশ।

আমাদের উদ্দেশ্য অপরাধ সংগঠিত হওয়ার আগেই সবাইকে সর্তক করা যাতে সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় কেউ যেন আইন অমান্য না করে যা অপরাধ নিয়ন্ত্রণে আরও জোরালো ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

আর থানার বাইরে প্রথম আয়োজনটি করা হয় শ্রীপুরে থানা থেকে প্রায় ২৫ কি: মি: দূরবর্তী এলাকায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড গ্রামে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়