শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলংকার পর্যটক হোটেলে ‘অতিথি’ হাতি

মেহেরুবা শহীদ : শ্রীলংকার ইয়ালা ন্যাশনাল পাকের্র পাশেই জেটউইং নামের একটি পর্যটক হোটেল। এ হোটেলে মাঝেমধ্যেই ঢুকে পড়ে বন্য হাতি। হোটেলের প্রবেশ করা হাতির একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন ফেলেছে। ভিডিওটি ধারণ করেছিলেন ওই হোটেলেরই একজন কর্মী।

যা দেখে অনেকেই মজাকরে হাতিটিকে ওই হোটেলের ‘অতিথি’ হিসেবে আখ্যা দেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় নির্বিঘ্নে হোটেলের ভেতর ঘুরে বেড়াচ্ছে হাতিটি। শুঁড় দিয়ে তুলে নিচ্ছে হোটেলে সাজিয়ে রাখা নানা রকমের জিনিসপত্র। কখনো বা হেঁটে বেড়াচ্ছে হোটেলের লবিতে। বিবিসি

হাতিটির ব্যাপারে অবস্থানরত অতিথিদের সতর্ক করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। অতিথিদের সঙ্গে থাকা বিভিন্ন রকেমের ফলমূলজাতীয় খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্রকে নিরাপদ দূরত্বে রাখার নির্দেশ দেওয়া হয়। সম্পাদনা: শাহনাজ বেগম

  • সর্বশেষ
  • জনপ্রিয়