শিরোনাম
◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় নিখোঁজ সবাই মারা গেছে, জানালেন রাজাপাকসে

আপেল মাহমুদ : শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় ২০ হাজারেরও বেশি লোক নিখোঁজ হয়েছিল তারা সবাই মারা গেছে বলে প্রথমবারের মতো স্বীকার করলেন দেশটির প্রেসিডেন্ট গোটাবেয়ে রাজাপাকসে। দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, তাদের ডেথ সার্টিফিকেট দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেবে সরকার। বিবিসি

শ্রীলঙ্কার আইন অনুযায়ী, ডেথ সার্টিফিকেট না থাকলে নিখোঁজ স্বজনের সম্পত্তি, ব্যাংক একাউন্ট বা অন্যান্য সম্পদ তার পরিবারের সদস্যরা গ্রহণ করতে পারবেন না। রাজাপাকসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজদের অধিকাংশই লিবারেশন অব তামিল ইলমের (এলটিটিই) সদস্য ছিল।

২৬ বছর ধরে গৃহযুদ্ধ চলার পর ২০০৯ সালের মে মাসে বিদ্রোহী তামিল টাইগারদের পরাজিত করে শ্রীলঙ্কার সেনাবাহিনী। বিদ্রোহী তামিলরা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যুদ্ধে নেমেছিল। কিন্ত দেশটির সংখ্যাগরিষ্ঠ সিংহলী বৌদ্ধ সমর্থিত সরকার শেষ পর্যন্ত তাদের দমন করতে সক্ষম হয়। এই যুদ্ধে প্রায় এক লাখ লোক নিহত হয়েছেন এবং প্রায় ২০ হাজার লোক নিখোঁজ হয়েছেন। যুদ্ধ শেষে উভয়পক্ষের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ আনে জাতিসংঘ।

যুদ্ধের চুড়ান্ত পর্যায়ে গোটাবেয়ে রাজাপাকসে শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং বিদ্রোহীদের নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সিংহলীরা তাকে বীরের মর্যাদা দিলেও তাকে গভীরভাবে অবিশ্বাস করে দেশটির তামিল জনগোষ্ঠী। সম্পাদনা : সিরাজুল

  • সর্বশেষ