শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে প্রতিবেদন দিতে ১ মার্চ পর্যন্ত সময় দিল হাইকোর্ট

এস এম নূর মোহাম্মদ : ঢাকা সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে ১ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে আদালতে প্রতিবেদন দিতে আরো দুই মাস সময় চেয়ে আদালতে আবেদন করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়