শিরোনাম
◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:২৯ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিহারে শেল্টার হোমে নারী ধর্ষণকাণ্ডে ১৯ জন দোষী সাব্যস্ত

সাইফুর রহমান: আলোচিত এই মামলায় অভিযুক্ত মোট ২০ জনের মধ্যে বিহার পিপলস পার্টির সাবেক বিধায়ক ব্রজেশসহ ১৯ জনকেই দোষী সাব্যস্ত করলো দিল্লির আদালত। অভিযোগ, ওই হোমে নাবালিকা মেয়েদের ওপর মাসের পর মাস ধরে ধর্ষণ ও যৌন নিপীড়ন চালানো হয়েছে। আগামি ২৮ জানুয়ারি দোষীদের সাজা ঘোষণা করবে আদালত। এই অপরাধে তাদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এনডিটিভি, ইন্ডিয়া টুডে

২০১৮ সালের মে মাসে মুজাফফরপুরের ওই হোমের ঘটনা প্রকাশ্যে আসে। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস যৌন নিপীড়নের অভিযোগ জানিয়ে বিহার সরকারের কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেয়। অভিযোগের তদন্ত করার জন্য আদালতের তত্ত্বাবধানে স্বাধীন কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেন সাংবাদিক নিবেদিতা ঝা।

চলতি মাসেই মাসেই নাটকীয় মোড় আসে আলোচিত এই মামলায়। যে ৩৫ জন নাবালিকা খুন হয়েছে বলে মনে করা হচ্ছে, তাদের জীবিত অবস্থায় পাওয়া গেছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে সিবিআই। এর আগে তদন্তকারী সংস্থা দাবি করেছিল, তারা বেশ কিছু হাড়গোড় পেয়েছে। এর ফলে তারা দাবি জানায়, ব্রজেশ ঠাকুর ও তাঁর সঙ্গীরা মোট ১১টি মেয়েকে খুন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়