শিরোনাম
◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ◈ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেদেরারের পর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেন জোকোভিচও

স্পোর্টস ডেস্ক : আজ সোমবার শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনে কোনো অঘটন ঘটেনি।ফেভারিট তরকার সবাই জয় পেয়েছেন। ফেদেরারের পর বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচও জয় পেয়েছেন প্রথম রাউন্ডে। মেলবোর্ন পার্কে ১৬ গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রাফকে হারান ৭-৬ (৭-৫), ৬-২, ২-৬, ৬-১ গেমে। ২০০৬ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে কোনো সেট হারলেন টুর্নামেন্টের সর্বোচ্চ সাত বারের চ্যাম্পিয়ন জোকোভিচ।

একই দিনে যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনকে ৬-৩, ৬-২, ৬-২ গেমের সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেন রেকর্ড ২০ গ্র্যান্ড স্লাম জয়ী তারকা ফেদেরার। প্রতিযোগিতার ছয় বারের চ্যাম্পিয়ন এই সুইস কিংবদন্তি এ নিয়ে টানা ২২তম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিলেন।

নারী এককে ফেভারিটের মতোই আসর শুরু করেছেন সেরেনা উইলিয়ামস। রাশিয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে ৬-০, ৬-৩ গেমে উড়িয়ে মার্গারেট কোর্টের রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামের রেকর্ড স্পর্শ করার অভিযান শুরু করেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। প্রতিযোগিতার সাত বারের চ্যাম্পিয়ন সময় নেন মাত্র ৫৮ মিনিট।

ঘুরে দাড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন মেয়েদের এককের শীর্ষ তারকা অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। গতবার ফ্রেঞ্চ ওপেন জেতা বার্টি ১২০ র‌্যাঙ্কধারী ইউক্রেনের লেসিয়া সুরেনকোকে হারান ৫-৭, ৬-১, ৬-১ গেমে।

দ্বিতীয় রাউন্ডে উঠেছেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন নওমি ওসাকাও। তৃতীয় র‌্যাঙ্কধারী জাপানের এই তারকা চেক রিপাবলিকের মারি বাজকোভাকে হারান ৬-২, ৬-৪ গেমে। গতবারের রানার-আপ পেত্রা কেভিতোভা ৫১ মিনিটে ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন চেক রিপাবলিকের কাতেরিনা সিনিয়াকোভাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়