শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ

মাসুদ রানা, নাগরপুর প্রতিনিধি : “শিক্ষা মানেই জীবন, উন্নত শিক্ষা মানেই উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় কৃতকার্য ২৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ।

সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ নাগরপুর উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ পোদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম সহ উপজেলার বিভিন্নস্তরের বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

পরে গত জেএসসি ও জেডিসি পরীক্ষায় ভালো ফলাফল কারী সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়