শিরোনাম
◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ দিনের কর্মবিরতিতে বশেমুরবিপ্রবির শিক্ষকবৃন্দ

জাহিদুল ইসলাম: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে অন্যায়ভাবে লাঞ্ছনা, নিগ্রহ ও হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষকবৃন্দ।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষকবৃন্দ' এর ব্যানারে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বশেমুরবিপ্রবি চেয়ারম্যান পরিষদের এর সভাপতি সালেহ আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে অভিযোগ করে বলা হয়, বেশ কিছুদিন ধরে কিছু স্বার্থান্বেষী মহল কর্তৃক বশেমুরবিপ্রবি'র শিক্ষকবৃন্দকে অন্যায়ভাবে লাঞ্ছনা, নিগ্রহ ও হুমকি প্রদান করা হয়ে আসছে।

মানববন্ধন থেকে শিক্ষক নিপীড়নের প্রতিবাদে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত তিনদিনের কর্মবিরতি ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়। সম্পাদানা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়