শিরোনাম
◈ গরিবের মাছ পাঙাশ-তেলাপিয়াও এখন নাগালের বাইরে ◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ ◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে তিন ভাগে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। চলতি মাসে টি-টোয়েন্টি সিরিজের পর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে খেলবে প্রথম টেস্ট। ঘরের মাঠে এই টেস্ট সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এপ্রিলে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাবে তারা। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তারপর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি ম্যাচে ৫ এপ্রিল থেকে মাঠে নামবে তারা।

এখন থেকেই টেস্ট নিয়ে ভাবতে শুরু করেছে পাকিস্তান। প্রথম টেস্টের জন্য ১৯ সদস্যের সম্ভাব্য দলকে সোমবার থেকেই অনুশীলনে ডেকেছে পিসিবি।
দলের অধিনায়ক আজহার আলি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডের তিনজন ক্রিকেটার আছেন এই টেস্ট দলে। এরা হলেন- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। এই তিনজন টেস্ট ক্যাম্পে যোগ দেবেন টি-টোয়েন্টি সিরিজের পর ২৮ জানুয়ারি। পাকিস্তানের এই প্রাথমিক দল থেকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে টি-টোয়েন্টি সিরিজের পরে।

পাকিস্তানের টেস্ট দল : আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, নাসিম শাহ, শাহিন শাহ আফিরদি, শান মাসুদ, ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি।

উল্লেখ্য, প্রথম দফার সফরে আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ