শিরোনাম
◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা ◈ জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত ◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান ◈ বিশ্বকাপ এলেই বাংলাদেশ হয়ে ওঠে ‘আরেক আর্জেন্টিনা’ : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডার আইমে‌রিকের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ভাবে বুঝবেন আপনার টন্সিলাইটিস হয়েছে

নিউজ ডেস্ক : টনসিল এক ধরনের গ্রন্থি, টনসিল আমাদের দেহে শ্বেত রক্তকণিকা উৎপন্ন করে যা বাইরে থেকে দেহে প্রবেশকারী জীবাণু ধ্বংস করে। কিন্তু কখনো কখনো এসব জীবাণুকে ধ্বংস করতে গিয়ে টনসিলগ্রন্থি নিজেই আক্রান্ত হয়ে পড়ে। ফলে ইনফেকশন হয় এবং এই গ্রন্থি ফুলে যায়। একে মেডিক্যালের ভাষায় টন্সিলাইটিস বলা হয়। শিশু-কিশোরদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দিলেও যে কোনো বয়সি মানুষেরই টন্সিলাইটিস হতে পারে।ইত্তেফাক

স্ট্রেপটোকক্কাল ব্যাকটেরিয়া দ্বারা বেশিরভাগ টন্সিলাইটিস হয়ে থাকে। এর লক্ষণগুলো হলো দুই দিনের বেশি সময় গলা ব্যথা এবং খাবার গিলতে ব্যথা হওয়া, গলা ফুলে যাওয়া, গলার স্বর পরিবর্তন হওয়া, খাবারে অরুচি, জ্বর, মাথাব্যথা ইত্যাদি। কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যা নিজ থেকেই ঠিক হয়ে যায়। যদি নিজ থেকে ঠিক না হয় তখন দ্রæত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিন-চার দিনের বেশি সময় ধরে গলা ব্যথা থাকলে, জ্বর আসলে এবং গিলতে কষ্ট হলে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিলে টন্সিলাইটিস ভালো হয়ে যায়। কিন্তু যদি ইনফেকশন বছরে চার-পাঁচবার পর পর দুই বছর হয় তখন একে ক্রনিক টন্সিলাইটিস বলে। সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে।অনুলিখন সানজীদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়