শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাস এড়াতে চীন থেকে আসা ফ্লাইটগুলোর প্রত্যেক যাত্রীকে বিশেষ নজরদারিতে আনা হবে

লাইজুল ইসলাম : সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভাইরাস রোগিদের বিষয়ে করনীয় নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড হেলথ ওর্গানাইজেশন, বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও চীনে যেসব ফ্লাইট যাতায়াত করে তাদের কর্মকর্তাগণ।

এসময় এই ভাইরাস নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উড়োজাহাজ কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনাও দেয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক ডা, শাহরীয়ার সাজ্জাদ বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বলেন, চায়না থেকে আসা ফ্লাইটগুলোতে আসা যাত্রীদের স্ক্রীনিং ফর্ম ও লোকেটিভ ফর্ম দিয়ে দেয়া হবে। যাতে তাদের মনিটরিং করা যায়।

ডাক্তার সাজ্জাদ বলেন, যদি কারো শরীরে ভাইরাস পাওয়া যায় তাহলে তাকে কোথায় রাকা হবে অথবা কুর্মিটোলায় পাঠানো হবে কিনা সেই বিষয়েও একটি সিদ্ধান্ত হয়েছে।

সাউদার্ন চায়না, ইস্টর্ন চায়না, ইউএস বাংলা ও ড্রাগণ এয়ার এই চারটি উড়োজাহাজ কম্পানিকে ডাকা হয়েছিলো বৈঠকে বলেও জানান সাজ্জাদ। তিনি বলেন, এদের কর্মীরা যাতে চায়না থেকে আসা যাত্রীদের প্রতি খেয়াল রাখেন ও কোনো সমস্য দেখলে যেনো স্বাস্থ্যকেন্দ্রে জানায় এই নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়