শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতাসীনরা নির্বাচনী কোনো নীতিমালা মানছে না, অভিযোগ আমির খসরুর

শিমুল মাহমুদঃ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটাধিকার বঞ্চিতদের মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনক (ইভিএম) হচ্ছে ভোট চুরির উৎকৃষ্ট নীরব অস্ত্র। এটাকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। তানাহলে দেশে আর কখনো সুষ্ঠু নির্বাচন হবে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইভিএমের গ্রহণযোগ্যতা কোথায়? চট্টগ্রামে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হয়নি। কোনো কোনো ভোটার কেন্দ্রে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিলেও ভোট দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, চট্টগ্রামে নির্বাচনের কার্যক্রম ভোটের আগপর্যন্ত সুন্দর ছিলো। কিন্তু ভোটের দিন তাদের কেন্দ্র দখল, বুথ ও ইভিএম দখলের চরিত্র ফুটে উঠেছে। ইভিএমের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা পাচ্ছেন না। ইভিএমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেটাকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপি এমএ আজিজ, ইয়াসিন চৌধুরী লিটন, সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ