শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর একটি সরকারি অফিসে চাষ হচ্ছে নিষিদ্ধ ‘পপি’

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : আফিম তৈরীর কাঁচামাল ‘পপি ফুল’ চাষ নিষিদ্ধ হলেও রাজশাহীর একটি সরকারি অফিসে ব্যাপকহারে এটি চাষ হচ্ছে। মাদকদ্রব্যের গাছ হওয়ায় এ গাছের চাষ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু সৌন্দর্য্য বাড়ানোর নামে রাজশাহীর বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের বাগানে পপি গাছের চাষ হচ্ছে।

তবে গবেষণাগার কর্তৃপক্ষ বলছে, পপি চাষের বিষয়টি তাদের নজরেই নেই। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আধিদফতর বলছে, এগুলো কোথাও চাষ বা লাগানো যাবে না। খোঁজ পেলে তারা এগুলো ধ্বংস করে দিবেন।

রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে প্রধান গেট দিয়ে ঢুকেই মূল ফুলের বাগানেই রয়েছে বেশ কিছু পপি গাছ। অন্য গাছের পাশেই রয়েছে পপি গাছও। আনেকগুলো দেখে মনে হচ্ছে কৌশলে গাছের ভেতরে ঢেকে রাখা হয়েছে। তবে কোনো কোনটি আবার প্রকাশ্যই রাখা হয়েছে।

মূল বাগানের পাশেই রয়েছে আরও একটি বাগান, সেখানেও রয়েছে পপি গাছ। তবে এসব পপি গাছের শুধুমাত্র একটিতে ফুল এসেছে ,অন্যগুলো এখনো ফুল আসেনি। যে ফুলটি ফুটেছে সেটি ইন্ডিয়ান হলুদ পপি ফুল। এছাড়াও গবেষণাগারের ভেতরে আরও একাধিক বাগান রয়েছে । সেসব বাগানেও দেখা গেছে বেশ কিছু পপি গাছ। সব মিলিয়ে প্রায় আড়াই থেকে ৩শটি পপি গাছ রয়েছে এখানকার বাগানে।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক লুৎফর রহমান জানান, পপি দুই ধরণের হয়ে থাকে। একটি রস সংগ্রহ করা যায় আর একটিতে যায় না।

এ দু’ধরনের গাছের চাষই নিষিদ্ধ। সৌন্দর্য্য বর্ধন বা চাষ কোনটিই করা বৈধ নয়। রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষনাগারের বিষয়ে তিনি বলেন, এর আগেও সেখানে পপির চাষ হয়েছে। ২০১৮ সালেও সেখানে অভিযান পরিচালনা করে ধ্বংস করা হয়েছিলো।সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়