শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্সার ঠেকাতে দারুণ কার্যকরী ব্রকলি!

মুসবা তিন্নি : খরচ, সঙ্গে প্রাণনাশের ভয়। এই দুই আতঙ্কই ক্যান্সার সম্পর্কে শঙ্কা তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র একটি সমীক্ষায় জানা গেছে, প্রতি বছর প্রায় ১৩ লাখ ৮০ হাজার মানুষ নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং ৪ লাখ ৫৮ হাজার মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে। - স্বাস্থ্য বার্তা

ক্যানসার নিয়ে সারা বিশ্বে নানা গবেষণায় উঠে এসেছে ম্যালিগন্যান্সি ঠেকানোর উপায়ের সুলুকসন্ধান। সম্প্রতি কয়েকটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, ক্যানসারের টিউমারের বৃদ্ধি (ম্যালিগন্যান্ট টিউমার) ঠেকাতে ব্রকলি হয়ে উঠতে পারে অত্যন্ত কার্যকরী। বিশেষ করে স্তন ক্যানসারের ক্ষেত্রে এই সবজির ভূমিকা অনেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-এর সমীক্ষা অনুসারে, ২০১৭-২০১৮ সালে পৃথিবীতে প্রায় ১৩ লাখ ৮০ হাজার মানুষ স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৫৮ হাজার মানুষ। ভারত উপমহাদেশেও এই রোগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ম্যালিগন্যান্ট টিউমারের বাড়বৃদ্ধি রুখতে গবেষণা চালিয়েছেন দীর্ঘ ১০ বছর। প্রধান গবেষক ইনগ্রিড হ্যারের মতে, ব্রকলির বিটা-ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড, লিউটেন, ক্যারটিনয়েড এবং জিক্সানথিন-এর মতো একাধিক অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান একাধিক গুরুতর রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

তবে ক্যান্সারের বেলায় এই সবজি আরও একটু বিশেষ ভূমিকা পালন করে। পরীক্ষায় দেখা গেছে, ব্রকলিতে থাকা সালফোরাফেন নামক ভেষজ যৌগ প্রায় ৭৫ শতাংশ ক্ষেত্রেই ম্যালিগন্যান্ট টিউমারের বৃদ্ধি ঠেকাতে সক্ষম। এছাড়াও এতে থাকা গ্লুকোরাফানিন ক্ষতিগ্রস্ত ত্বকের টিস্যু মেরামত করতে পারে।

গবেষকদের সঙ্গে সহমত এই শহরের ক্যান্সার বিশেষজ্ঞ সুকুমার সরকারও। তার মতে, “রোগ হলে চিকিৎসা করাতেই হবে। তবে রোগ আসার আগেই প্রতিরোধে মন দিন।

শরীরকে সুস্থ রাখতে সবুজ শাকসবজিতে সকলকেই আস্থা রাখতে বলা হয়। এর মধ্যে ব্রকলির এমন ক্ষমতা মাথায় রেখে তাকেও খাবারের তালিকায় রাখতেই পারেন। ক্যান্সারের বিভিন্ন ওষুধেও সালফোরাফেনের ব্যবহার আছএ, যা ব্রকলির থেকেও সহজেই মেলে।”

শুধু ক্যান্সারই নয়, ব্রুকলি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায় বলে দাবি হ্যারের। ব্রকলির পটাশিয়াম, ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়ামের অন্যতম প্রধান জোগানদার। এগুলো স্নায়ুতন্ত্র ও হাড়কে সুস্থ রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। ক্যান্সার ঠেকাতে দারুণ কার্যকরী ব্রকলি!

  • সর্বশেষ