শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু সমঝোতা রক্ষার প্রতিশ্রুতি নাকি ফাঁপা বুলি আওড়ালেন ম্যাক্রো ও জনসন

রাশিদ রিয়াজ : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার প্রতিশ্রুতি পুনব্যক্ত করেছেন।তিন ইউরোপীয় দেশ ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা চেপে গিয়ে তারা এ প্রতিশ্রুতি দিলেন।

ম্যাক্রো ও জনসন রোববার জার্মানির রাজধানী বার্লিনে এক বৈঠকের পর বলেন, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য পরমাণু সমঝোতার একটি দীর্ঘমেয়াদি বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করা প্রয়োজন। তারা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব আরোপ করেন।

এমন সময় ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী পরমাণু সমঝোতা রক্ষা করার আহ্বান জানালেন যখন ওই দু’দেশের পাশাপাশি জার্মানি মিলে পরমাণু সমঝোতার মতবিরোধ নিরসনের মেকানিজম ‘মশে’ চালু করে দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবায় বলেছেন, তিন ইউরোপয় দেশ আমেরিকার ভৃত্যে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ইউরোপীয়রা ভাবছে তারা ইরানকে নতজানু করতে সক্ষম হবে।কিন্তু বাস্তবতা হচ্ছে, তাদের মনিব আমেরিকাই যেখানে ইরানের কোনে ক্ষতি করতে পারনি সেখানে ইউরোপীয় দেশগুলোর এ ধরনের হুমকি হাস্যকর। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়