শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি বাংলাদেশি ভারত সরকারের ভর্তুকির ২ রুপির চাল খেয়ে বেঁচে আছে, মন্তব্য পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির

আসিফুজ্জামান পৃথিল : দিলিপ ঘোষ আরও বলেন, এই অবৈধ বাংলাদেশি মুসলিমরা রাজ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িত। এদের ফেরত পাঠানো হবে। এনডিটিভি
পশ্চিমবঙ্গ বিজেপির এই নেতার দাবি, যারা সিএএর বিরোধিতা করছে তারা ভারত ও বাঙালি বিরোধী। তারা ভারতের ধারণার বিরোধি। তাই তারা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করছে।
এর আগে শনিবার দিলীপ ঘোষ বলেন,‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন থেকে চার মাস সময় দেবেন। এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া সবাইকেই সিএএ অনুযায়ী প্রয়োজনীয় ফরম পূরণ করতে হবে।’
‘বাংলাদেশ থেকে যাওয়া ব্যক্তিদের কেবলমাত্র ভারতে প্রবেশের তারিখটা জানাতে হবে। অন্য কোনও কাগজপত্র দেখাতে হবে না। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে আসা সবাইকেই নাগরিকত্ব দেওয়া হবে।’
দিলিপ ঘোষ প্রায়ই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য তুমুলভাবে সমালোচিত। তিনি কয়েকদিন আগে বলেছিলেন, যারা নাগরিকত্ব আইনের বিরোধীতা করছে তাদের গুলি করে মারতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়