শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল ফাঁকি দেয়া সেই হাসান মাহমুদ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন

এল আর বাদল : সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত বোলিং করে এখন পাকিস্তান সফরের বাংলাদেশ দলে জায়গা পেলেন হাসান মাহমুদ। দলের ঢোকার পর পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকের স্বপ্নও দেখছেন ঢাকা প্লাটুনের হয়ে খেলা ২০ বছর বয়সী এ পেসার। হাসান মাহমুদ লক্ষ্মীপুর জেলা থেকে প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পেলেন।

এবারের বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৪২ দশমিক ৪০ কিলোমিটার গতিতে বোলিং করে ১৩ ম্যাচে ১০ উইকেট শিকার করেন তিনি। লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক হোসেন ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে হাসান মাহমুদ স্কুল ফাঁকি দিয়েই ক্রিকেট খেলতেন। তারা দুই ভাই ও তিন বোন।

জাতীয় দলে সুযোগ পেয়ে টেলিফোনে এই প্রতিনিধিকে মাহমুদ বলেন, বিপিএল শেষে লক্ষ্মীপুর এসেছি, পরিবার ও বন্ধুদের সঙ্গে কয়েকদিন কাটিয়ে ঢাকায় ফেরার কথা ছিলো। গতকাল শনিবার দুপুরে বিসিবি থেকে ফোন করে জানানো হয়েছে আমি জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছি। এতোদিন জাতীয় দলে খেলার সুযোগের অপেক্ষায় ছিলাম। সেটি পেয়েছি, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়