শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউক্যাসলের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোল খেয়ে হেরো গেলো চেলসি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের ১-০ গোলে হেরেছে চেলসি। শেষ মুহূর্তে গোল খেয়ে পরাজিত হয় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। নতুন বছরে লিগে তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে তারা। বাকি দুটিতে একটি করে হার ও ড্র।

অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে চেলসি। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পায়নি তারা। উল্টো যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল হজম করে দলটি।

ম্যাচের ৩৩তম মিনিটে সেরা সুযোগটি পায় চেলসি। তবে উইলিয়ানের ক্রসে ট্যামি আব্রাহামের ফ্লিকে বল ক্রসবারে লেগে ফিরে। দ্বিতীয়ার্ধে এই ইংলিশ ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ বাঁশি বাজার খানিক আগে চেলসিকে স্তব্ধ করে দেয় স্বাগতিকরা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে আলতো করে মাথা ছুঁইয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার ইসাক হেইডেন।

২৩ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ‘ব্লুজ’ নামে পরিচিত দলটি।

দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে ২-২ ড্র করা ম্যানচেস্টার সিটি ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

  • সর্বশেষ