শিরোনাম
◈ শিশুদের সঙ্গে খেলাধুলা ও ভাগাভাগির বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের অর্ধেক দেবে সরকার ◈ কৃষিকে আধুনিক ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ◈ দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ বাংলাদেশে, কূটনৈতিক চাপে ভারত ◈ বিজয়ের মাসজুড়ে বিএনপির কর্মসূচি, ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে থাকবেন তারেক রহমান ◈ কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, পাল্টাপাল্টি কর্মসূচির হুঁশিয়ারি ◈ ১৫০০ বছরের প্রাচীন স্থাপনা তুরস্কে অবস্থিত হায়া সোফিয়ার নিচে সুড়ঙ্গের রহস্য, শতাব্দী পর মিলল সন্ধান ◈ লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধছে হেপাটাইটিস, শনাক্ত না হলে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি: বাড়ছে লিভার ক্যানসার ও মৃত্যুঝুঁকি ◈ রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে বসিলা সেতুর পাশে ৩ হাজার একরের বিশাল আবাসন প্রকল্প

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে গোলযোগপূর্ণ পথ বেছেনা নিতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে সতর্ক করেছে রাশিয়া

ইয়াসিন আরাফাত : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ইউরোপকে এ সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, পরমাণু ইস্যুতে ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ পথ বেছে নেয়ার ব্যাপারে আমরা আমাদের পশ্চিমা মিত্রদেরকে সতর্ক করে বলেছি, এই ধরনের পথ বেছে নিলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে বেশি। পার্সটুডে

গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানকে ১৫ দিনের সময় দিয়ে বলেছে, এই সময়ের ভেতরে ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের পথে ফিরে না এলে তাদের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। কিন্তু ইরান ইউরোপের তিন দেশের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, পরমাণু সমঝোতার ধারা অনুসারেই এ সমঝোতা বাস্তবায়ন স্থগিত করেছে ইরান এবং তেহরান এ সমঝোতা বাতিল নয় বরং স্থগিত করেছে। এর অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন করলে ইরানও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে।

গতকাল মস্কোয় বার্ষিক সংবাদ সম্মেলনে রাশিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। যখন ইরান এবং আমেরিকার মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন ইউরোপের তিন দেশ তেহরানের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

 

 

  • সর্বশেষ