শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এখন ভালো শিক্ষক হওয়ার উপায় নেই’

গৌতম রায়:  গোলাম হোসেন হাবীব ভাই বহুকাল পূর্বে নি¤েœর স্ট্যাটাসটি লিখিয়াছিলেন। কী কারণে লিখিয়াছিলেন তাহা মনে নাই, কিন্তু লেখাটি মনে ধরিয়াছে। ‘সেই মোহর আলী কোথায়’? বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক হিসেবে সদ্য যোগ দেয়া তরুণ তার বিভাগের শিক্ষকের কাছে গিয়ে জানতে চায়, ‘স্যার, ভালো শিক্ষক হওয়ার কি উপায়’? স্যার বলেন, ‘উপায় তো নেই’। বিস্মিত, বেদনাহত তরুণ বলে, ‘কেন, স্যার’? স্যার বলেন, ‘আমি তখন কিছুদিন হয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে ক্লাস নিচ্ছি। একটা ছেলে নাম মোহর আলী, প্রতিদিন নানা প্রশ্ন করে আমাকে ক্লাসে। কিছু প্রশ্নের উত্তর দিতে পারি, কিছু পারি না। বুঝলাম ছেলেটা ত্যাঁদোড়। একদিন তাকে নিভৃতে ডেকে নিয়ে জিজ্ঞেস করলাম, ‘এই মোহর আলী, তোমাকে কি কেউ এসব প্রশ্ন শিখিয়ে পড়িয়ে দিচ্ছে, নতুন শিক্ষককে জব্দ বা হেনস্তা করার জন্য’? ‘মোহর আলী বলে, ‘না তো। আমি নিজে থেকেই করি। আমি ঠিক করেছি আপনি একটা ক্লাস নেওয়ার জন্য যদি দুইটা বই পড়ে আসেন, আমি তিনটা বই পড়বো, আপনি তিনটা পড়লে আমি চারটা পড়বো, আপনি চারটা তো আমি পাঁচটা’। ‘তো সেই মোহর আলীর প্রশ্নের জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য পড়াশোনা করতে করতে আজ আমি আবদুল করিম হয়েছি। কিন্তু এখন সেই মোহর আলী কোথায়? সে জন্যই বললাম, এখন ভালো শিক্ষক হওয়ার উপায় নেই’। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়