শিরোনাম
◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের ‘কালা মান্নান’, সিপিবির ‘সাদা মান্নান’ এবং দুর্দিনে ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান

প্রভাষ আমিন : বর্ণবাদী মনে হতে পারে, কিন্তু এই ডাকে কোনো বিদ্বেষ ছিলো না। সাংবাদিক মহলে তিনি পরিচিত ছিলেন ‘কালা মান্নান’ নামে। আর সিপিবি থেকে আসা অ্যাডভোকেট আবদুল মান্নান খান পরিচিত ছিলেন ‘সাদা মান্নান’ নামে। আমাদের সাংবাদিকদার শুরুর সময় আব্দুল মান্নান আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। তাই আওয়ামী লীগের সভা-সমাবেশ পরিচালনা করতেন তিনি। তাই আওয়ামী লীগ মহলে বেশ পরিচিত ছিলেন। পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। দুর্দিনে ছাত্রলীগের সভাপতি ছিলেন। কিন্তু বাড়ি বগুড়ায় বলে, কখনো এমপি হবেন, এমন আশা ছিলো না। ২০০৮ সালের জোয়ারে এমপি হওয়ার স্বপ্নপূরণ হয় তার। পরে ২০১৪, ২০১৮ সালেও এমপি হয়েছেন। তিনি যে তিনবার এমপি, সেই তিনবারই দল ক্ষমতায়। কিন্তু আব্দুল মান্নান কিছুতেই ছিলেন না। যখন আওয়ামী লীগ বিরোধীদলে, যখন তিনি এমপি নন, তখন তিনি সব কিছুতে ছিলেন, ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। কেন এই বৈপরীত্য জানি না। নাকি রাজনীতি এমনই। অনেকদিন পর তার খবর পেলাম। তবে সেটা মৃত্যুর। বয়স কতো হয়েছিলো জানি না, তবে স্বাভাবিক মৃত্যুর বয়স হয়নি। অকাল প্রয়াত আব্দুল মান্নানের আত্মার চিরশান্তি কামনা করছি। আব্দুল মান্নানের মৃত্যু আমাকে ঘুরিয়ে আনলো উত্তাল রাজপথ, আন্দোলন-সংগ্রামে রাজনীতিমুখর বাংলাদেশ থেকে। লেখক : সাংবাদিক ও কলামিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়