শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াজ -মাহফিলে দেওয়া সাম্প্রতিক কিছু বয়ান

 

আলাউদ্দিন আল আজাদ

এক. মাটির নিচে আরেকটা মহাদেশ আছে নাম এন্টারকোটিক। কিছু দেশ এটাকে লুকিয়ে রেখেছে কারণ সেখানে হিরা, জহরত, মণি, মুক্তায় পরিপূর্ণ। দুই. নিউটন একটা চোর। সে কোরআন থেকে সব চুরি করেছে। তার নাম ইসহাক নিউটন, সে একজন মুসলমান। তিন. দুনিয়ার সবচেয়ে বড় লোক বেলগ্রেড (বিল গেটস) আই ফোনের মালিক, আমার সঙ্গে বহুবার দেখা হয়েছে, আমার কাছে মনে হয়েছে সে একটা টিকটিকি। চার. দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড আমাকে শ্রেষ্ঠ ছাত্র হিসেবে তিনবার ডিগ্রি দিয়েছে। এটা কেউ জানে না, এমনকি আমার পরিবারও। পাঁচ. আফগানিস্তানে বোমা ফেললে সেই বোমা ফাটে না, উল্টো আবার সেই দেশে গিয়ে পড়ে। মুসলিম দেশে বিধর্মীরা বোমা ফেললে সেই বোমা আল্লাহ পানিতে ফেলে দেন। ছয়. আকাশ নিয়ে কাজ করে আমেরিকার নাসা আমি সেখানে তিনবার গিয়েছি। তারা সবাই নামাজ পড়ে, কোরআন পড়ে কাজ শুরু করে। সাত. জঙ্গিবাদকে খারাপ বলা যাবে না, এটা আল্লাহর পথে জিহাদ। আমার নবীজীও জেহাদ করেছেন। আট. যারা হিজাব পরে, পর্দা করে তাদের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকায় না, তারা কখনো ধর্ষিত হয় না। নয়. নারীরা কুকুরের চেয়েও অধম। তাদের সকাল-বিকাল কুকুরের মতো প্রহার করতে হবে। দশ. একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জাতীয় সংগীতের রচিয়তা কোনো বিধর্মী হতে পারে না। এটা আমরা মানি না। এগারো. টিকা দিলে এইডস হয়। এইডসের জীবাণু গোল গোল আমি নিজে দেখেছি। সবাই বলেন আমিন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়