শিরোনাম
◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে নিজের সেরাটা দিয়ে খেলবেন মেহেদি

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন অল রাউন্ডার মেহেদি হাসান। বিপিএলের এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্সের দরুণ তাকে পাকিস্তান সফরের দলে ভেড়ানো হয়েছে। অবশ্য এটা তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। স্বাভাবিকভাবে খেলে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি।

মেহেদি বলেন, ‘কিছুই মনে হচ্ছে না। একদম স্বাভাবিক। আমি যে রকম স্বাভাবিক থাকি সবসময়, ওরকমই আছি। এমন না যে সুযোগ পেতেই হবে এমন কিছু ছিল। আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি, তারাও আমাকে দলে যোগ্য মনে করে ডেকেছে।’

‘এমন কোনো পরিকল্পনা নেই আমার। কোচের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে চাই। কোচ যেভাবে বলবে বা টিম ম্যানেজমেন্ট যেভাবে বলবে, সেভাবেই খেলে যেতে চাই এবং পরিকল্পনা অনুযায়ী নিজের সেরাটা দিতে চাই।’- যোগ করেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। একদিনের বিশ্রামের পর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের পরই দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়