শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজারে এলো বিশ্বের সবচেয়ে ছোট সেলফোন

ডিডিমুন: ব্রিটেনভিত্তিক একটি কোম্পানির বাজারে নিয়ে আসা একটি ফোনকেই বলা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ছোট ফোন। ফোনটি তৈরি করেছে জাংকো নামের একটি কোম্পানি। নাম দেয়া হয়েছে ‘টিনি টি-২’। বলা হয়, এটিই কোম্পানিটির দ্বিতীয় ক্ষুদ্রাকারের ফোন।

এর আগে ২০১৭ সালে ‘টিনি টি-১’ নামে একটি ছোট আকারের ফোন বাজারে এনেছিল। অ্যামাজনে বেশ ভালো সাড়া ফেলেছে এই ফোন।

‘টিনি টি ২’ মূলত ‘টিনি টি-১’-এরই পরবর্তী সংস্করণ। নতুন এই ফোনটি দুই দশমিক চার ইঞ্চি লম্বা, এক দশমিক ১৮ ইঞ্চি প্রশস্ত এবং শূন্য দশমিক ৬৫ ইঞ্চি পুরু। ক্ষুদ্র এই ডিভাইসটির ওজন মাত্র ৩১ গ্রাম।

সুবিধাগুলোর মধ্যে রয়েছে– রেডিও, শূন্য দশমিক তিন এমপি ক্যামেরা, ব্লুটুথ, তিন দশমিক পাঁচ এমএম অডিও জ্যাক ও এক ইঞ্চি টিএফটি ডিসপ্লে। ফোনটিতে কিছু গেমও আগে থেকে ইনস্টল করে দেয়া রয়েছে। এ ছাড়া মাইক্রো এসডি কার্ড সমর্থন করে এটি। আর একবার চার্জ দিলে এক সপ্তাহেরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই ফোন। দাম, ১৩০ ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়