শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরাঙ্গীরচরে ধর্ষণের শিকার কিশোরীর পাশে আপন বলতে কেউ নেই

মাসুদ আলম: রাজধানীর কামরাঙ্গীরচর থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণের সহায়তার মামলা করায় সেদিকের কোনো আত্মীয় তার খোঁজ নিচ্ছে না। অপরদিকে মা-বাবার বিচ্ছেদের পর প্রবাসে যাওয়া মার সঙ্গেও কোনো যোগাযোগ নেই কিশোরীর। এই বিপদে চিকিৎসক, পুলিশ ও বাড়িওয়ালার স্বজনরাই তার পাশে রয়েছেন। মামলার বাদী নিয়মিত তার খোঁজ নিচ্ছেন।

ঢাকায় এক ফুফু থাকলেও বাবার বিরুদ্ধে মামলা করায় কিশোরীর ওপর ক্ষেপেছেন তিনি। হাসপাতালে তাকে একবারও দেখতে আসেননি। ওই ফুফুর সঙ্গে কিশোরীর ছোট ভাই থাকেন। চিকিৎসা শেষে ওই কিশোরী কোথায় যাবে সেটিও তার অজানা।

হাসপাতালের চিকিৎসকরা জানান, ওই কিশোরী মানসিকভাবে বিপর্যস্ত। ট্রমায় থাকা ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) কাউন্সিলিং চলছে। তবে অবস্থা উন্নতির দিকে।

কামরাঙ্গীরচর থানার মামলায় ধর্ষক মুরগি ব্যবসায়ী আবুল হোসেন এবং কিশোরীর বাবা লিটন কারাগারে রয়েছে। শুক্রবার আবুল ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
মামলার বাদী জানান, কিশোরীর আত্মীয় স্বজন কেউ তার খোঁজ নেয়না। মামলার বাদীর মামার বাড়িতে দুই মাস ধরে ভাড়া থাকছে কিশোরী ও তার বাবা। তার স্ত্রীকে কিশোরী আন্টি বলে ডাকতো। তাকেই এই নির্যাতনের বিষয়টি বলেছে। শুনে খুব খারাপ লাগায় মেয়েটিকে বাঁচানোর উদ্যোগ নেন তিনি।

কামরাঙ্গীরচর এলাকায় ব্যবসা করেন আবুল হোসেন। তার দোকানে চাকরি করতো ওই কিশোরীর বাবা লিটন,পাশাপাশি ভ্যান চালাতো। আবুলের কাছ থেকে ৬ হাজার টাকা ধার নেয় ওই কিশোরীর বাবা। টাকা শোধ না করতে পারায় মেয়েকে তার হাতে তুলে দেয়। আবুল মেয়েটিকে গত একবছরে একাধিকবার ধর্ষণ করেছে।

গত ১১ জানুয়ারি ওই কিশোরী ধর্ষণের শিকার হলে এক প্রতিবেশী নারীকে ঘটনাটি জানায়। ওই প্রতিবেশী ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানালে মঙ্গলবার রাতে কিশোরীকে উদ্ধার করে এবং লিটনকে গ্রেপ্তার করে।

কামরাঙ্গীরচর থানার ওসি মশিউর রহমান বলেন, ফরেনসিক রিপোর্ট পেলে দ্রæত মামলার অভিযোগপত্র দেওয়া হবে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ