শিরোনাম
◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ ◈ ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান ‌ক্রিকেট টিম হোটেলের সামনে বিক্ষোভ ◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান!

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরএসএসের এজেন্ডায় এখন দুই সন্তানের নীতি

ইয়াসিন আরাফাত : রামমন্দির তৈরি কেবল সময়ের অপেক্ষা, ৩৭০ ধারা বিলোপ হয়ে গিয়েছে, তিন তালাকও আইনত নিষিদ্ধ, এই অবস্থায় আরএসএসের কর্মসূচির এক নম্বরে এখন দুই সন্তানের নীতি চালু করা৷  সরসঙ্ঘচালক মোহন ভাগবত উত্তর প্রদেশের মোরাদাবাদে স্বয়ংসেবকদের বলেছেন, আরএসএস চায় আইন করে দুই সন্তানের নীতি চালু হোক৷ তবে আইন করবে সরকার৷  আরএসএস কেবল তাদের মনোভাবের কথা জানালো৷ ডয়েচে ভেলে

বিজেপি তথা সঙ্ঘ পরিবারের মধ্যে একটা ধারণা আছে, ভারতে প্রধাণত মুসলিমরাই জন্মনিয়ন্ত্রণ করে না৷  তারা বহু সন্তানের নীতিতে বিশ্বাস করে৷  মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য এম কিউ আর ইলিয়াস বলেছেন, দেশের সমস্যা থেকে নজর অন্যদিকে ঘোরানোর জন্য এই সব বিষয় আনা হচ্ছে৷ কার কটা বাচ্চা হবে, সেটা তো সেই ব্যক্তির ওপরে নির্ভর করছে৷ এ নিয়ে আইন তো অসাংবিধানিক হবে৷ অল ইন্ডিয়া মুসলিম মজলিশ মুশাওরত এর সভাপতি নাবেদ হামিদের মত হলো, বিজেপি ও সঙ্ঘ পরিবার সমানে ঘৃণার রাজনীতি করছে৷  কারণ, পরপর দুটি জনগণনায় দেখা যাচ্ছে, মুসলিমদের জনসংখ্য়া বৃদ্ধির হার কমছে৷

কিন্তু বিজেপি নেতাদের বক্তব্য, এই নীতি চালু হলে তো সকলের ওপরেই হবে৷ তা হলে এই ধরনের কথার তো কোনও অর্থই নেই৷  বিশ্বের অধিকাংশ দেশ জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি নিয়ে চলছে৷  ভারত কেন পিছিয়ে থাকবে? সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ