শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সমতায় ফিরল ভারত

স্পোর্স ডেস্ক : শুক্রবার রাজকোটে মুখোমুখি হয় দু’দল। প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪০ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান মোহাম্মদ শামী, দুটি করে উইকেট ভাগ করে নেন নভদীপ সাইনি, জাদেজা ও যাদব। জসপ্রিত বুমরাহ একটি উইকেট পেলেও ৯.১ ওভারে মাত্র ৩২ রান দিয়েছেন।

প্রথম ম্যাচে বাজে হারের পর ব্যাটে-বলে ভালোই দাপট দেখায় স্বাগতিকরা। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে উরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার  রোহিত শর্মা ও ধাওয়ান। ১৩.৩ ওভারেই ৮১ রান তুলে ফেলেন এই তারা।   ৪২ রান করে অ্যাডাম জাম্পার বলে বিদায় নেন রোহিত। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে স্কোরবর্ডে আরও ১০৩ রান যোগ করেন ধাওয়ান। শেষ পর্যন্ত ৯০ বলে ৯৬ করে কেন রিচার্ডসনের বলে আউট হন ধাওয়ান।  অন্যদিকে

৭৬ বলে ৭৮ করে মাঠ ছাড়েন কোহলি। তবে শেষ দিকে দারুণ ব্যাট করা লোকেশ রাহুল দলের ইনিংস বড় করতে সাহায্য করেন। শেষ ওভারে রান আউট হওয়া এই ডানহাতি ৫২ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৮০ করেন। ম্যাচ সেরার পুরস্কারও বাগিয়ে নেন তিনি।

 

অস্ট্রেলিয়ার  বোলারদের মধ্যে জাম্পা ৩ টি ও রিচার্ডসন ২ টিউইকেট পান।

 

আগামী ১৯ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়